বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

৪২৬ রুশ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জাপানের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন
কিয়েভের বাইরে রাস্তায় হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ। ছবি: আল জাজিরা।

আন্তর্জাতিক ডেস্ক: জাপান সরকার মঙ্গলবার রাশিয়ার ৩৯৮ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণারয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। রুশ বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে।

ইউক্রেনে আগ্রাসনের জেরে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে, এবারের নিষেধজ্ঞায় স্টেট ডুমার ডেপুটিরা রয়েছেন।

এছাড়া জাপান সরকার ১২ মে থেকে রাশিয়ায় নতুন বিনিয়োগে নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংক ও আলফা ব্যাংকের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। বিশেষ অনুমতি সাপেক্ষেই কেবল রাশিয়ায় বিনিয়োগ করা সম্ভব হবে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়ে ইউক্রেনে হামলা শুরু করেন। এ হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ রাশিয়া। দেশটির ওপর পাঁচ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: বাসস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102