কুরআনের পাখিদের বসার স্থান করে দিতে দানশীলদের এগিয়ে আসার আহ্বান
সংবাদদাতার নাম :
খবর আপডেট সময় :
মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
৩৫৫
এই পর্যন্ত দেখেছেন
ইউ কে বিডি ডেস্কঃ বাহুবল উপজেলার পুটিজুরীতে অবস্থিত পুটিজুরী ইউনুছিয়া মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি পর্যন্ত মহিলা অঙ্গনে দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠার ২০ বছর পর গত শিক্ষাবর্ষ থেকে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক অনুমোদিত একটি নূরানী শাখা সংযোজন করা হয়েছে। এতে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য ব্যাপক ভাবে শিক্ষার্থীরা ভির জমিয়েছে।ফলে মাদ্রাসাটিতে যে ঘরগুলো রয়েছে তাতে শিক্ষার্থীদের জায়গার সংকলন দেওয়া যাচ্ছে না।
মাদ্রাসা কতৃপক্ষ সুত্রে জানা যায়, শিক্ষার্থীদের জায়গার সংকলন করতে মাদ্রাসার উত্তর পশ্চিম দিকে কমপক্ষে ৩২ হাত দৈর্ঘের একটি ঘর বানানো অতিব জরুরী হয়ে দাড়িয়েছে। যার ব্যায় আনুমানিক ২লক্ষ ৮০ হাজার টাকা লাগবে।কিন্তু মাদ্রাসা ফান্ডে কোন টাকা না থাকায় কর্তৃপক্ষ হিমসিম খাচ্ছেন।
এমতাবস্থায় সদকায়ে জারিয়া হিসেবে একক কোন ব্যাক্তির উদ্যোগে অথবা সামর্থের আলোকে যে কোন পরিমাণ অর্থ দান করে, কুরআনের পাখিদের ঘরের ভিতরে বসে ধর্মীয় জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দিলে দানকারী কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সাওয়াব পেতে থাকবেন।
কুরআনের পাখিদের শিক্ষাদানের ব্যবস্থা করতে হৃদয়বানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন পুটিজুরি ইউনুসিয়া মহিলা মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওঃআহমদ আলী ফয়ছল।তার সাথে যোগাযোগ করতে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরুধ 01740-253096 করা হয়েছে।