মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ভারতে আইফোন ১৩’র উৎপাদন শুরু করেছে অ্যাপল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: চীনের ওপর নির্ভরতা কমাতে ভারতে আইফোন ১৩’র উৎপাদন শুরু করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির হয়ে চুক্তিভিত্তিক উৎপাদন কাজ পরিচালনা করছে তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকন।

রয়টার্স-এর এক প্রতিবেদনে জানা যায়, ভারতের দক্ষিণ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে অবস্থিত ফক্সকন কারখানায় আইফোনের সর্বশেষ সংস্করণের উৎপাদন কাজ শুরু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে আইফোনের উৎপাদন প্রক্রিয়ার বেশকিছু কাজ চীনের বাইরে সরিয়ে এনেছে অ্যাপল। সে চেষ্টার অংশ হিসেবেই এবার ভারতে আইফোন ১৩ উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল অদূর ভবিষ্যতে ভারতীয় কারখানায় আইপ্যাড নির্মাণেরও পরিকল্পনা করছে বলে জানা যায়।

প্রযুক্তি পণ্য উৎপাদনের জন্য দীর্ঘ দিন চীনা কারখানার ওপর নির্ভরশীল ছিলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সে দৃশ্যপটে পরিবর্তন আসা শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে।

চুক্তিভিত্তিক হার্ডওয়্যার উৎপাদকদের কাছে ক্রমশ কদর বাড়ছে ভারত, মেক্সিকো এবং ভিয়েতনামের মতো দেশগুলোর। চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে উৎপাদন প্রক্রিয়া বহুমুখী করার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102