বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নির্বাচনে বিজয়ি হয়েও ফের ভোটের মুখোমুখি ম্যাক্রো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন: অর্থনৈতিক উন্নতি, ভেঙে পড়া বিরোধী শিবির এবং পূর্ব ইউরোপে যুদ্ধ এড়াতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রাখায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

রবিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ লাইভ সম্প্রচার থেকে জানা গেছে, নির্বাচনে যে ভোট পড়েছে তার ৯৯ শতাংশ ভোট ইতোমধ্যে গণনা করা হয়েছে। প্রাথমিক এই গণনায় ২৭.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর তার সবচেয় নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর দক্ষিণপন্থী মারিন ল পেন পেয়েছেন ২৩.৪ শতাংশ ভোট।

অন্যদিকে, বিবিসি জানিয়েছে- প্রাথমিক গণনায় ৯৭ শতাংশ ভোটের মধ্যে এতে ২৭.৩৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর দক্ষিণপন্থী মারিন ল পেন পেয়েছেন ২৩.৯৭ শতাংশ ভোট।

এদিকে, নির্বাচনে জয়ী হলেও এখনই ক্ষমতায় বসতে পারছেন না ইমানুয়েল ম্যাক্রো। কেননা, বিজয়ী হলেও ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি।

ফলে তাকে আবারও নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের মুখোমুখি হতে হবে। আর এই দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ২৪ এপ্রিল।

যদি কোনো একজন প্রার্থী প্রথম দফার নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে যে দু’জন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তারা পরবর্তী ধাপে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশ নেবেন।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ দিনের ব্যবধানে। দ্বিতীয় দফার নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনিই আগামী ১৩ মে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।ম্যাক্রো সফল হলে গত ২০ বছরের মধ্যে তিনিই হবেন প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি টানা দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণ করবেন। সর্বশেষ জ্যাকিউস চিরাক এমন নজির স্থাপন করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102