শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সাকিবের প্রস্তাবে সাড়া দিয়ে টেস্টে আম্পায়ার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রস্তাবে সাড়া দিয়ে অবশেষ টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। করোনা মহামারি শুরুর পর পরিস্থিতি বিবেচনায় এনে স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় এ সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিবের সেই প্রস্তাবে সাড়া দিয়ে টেস্টের মাঠে আবারও দেখা মিলবে নিরপেক্ষ আম্পায়ারের। তবে অনফিল্ড আম্পায়ারের ক্ষেত্রে কেবলমাত্র একজন নিরপেক্ষ থাকবেন, অন্যজন স্থানীয়ই হবেন।

২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অনফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। তবে ২০২২-২৩ মৌসুম থেকে নতুন নিয়মে অনফিল্ড দুজন নিরপেক্ষ আম্পায়ারের জায়গায় একজন স্থানীয় হবে বলে জানিয়েছে আইসিসি।

টেস্টের জন্য নিয়মের পরিবর্তন আনলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে করোনা পরবর্তী সিদ্ধান্ত বহাল রেখেছে আইসিসি। ২০০২ সালের নিয়মে ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; আরেক জন অনফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়। অন্যদিকে টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ, বাকিরা স্থানীয়। তবে সে নিয়মে ফেরত যায়নি আইসিসি। এ দুই ফরমেটে অনফিল্ড আম্পায়ার থেকে শুরু করে সবাই স্থানীয় হতে পারবেন।

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট চলাকালীন সাকিব টুইটারে নিরপেক্ষ আম্পায়ারের আহ্বান জানিয়ে লিখেছেন, আমি মনে করি, ক্রিকেট জাতির মধ্যে করোনা পরিস্থিতি অনেকটা শিথিল হওয়ায় আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102