বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ডেমরা দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির অর্ধবেলা কলম বিরতি ও প্রতিবাদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান এর নামে ভিত্তিহীন সম্মান হানিকর মিথ্যা মামলার প্রতিবাদে দলিল লেখক সহ অন্যন্য কর্মীদের অর্ধবেলা কলম বিরতি কর্মসুচী পালিত হয়েছে।রোববার সকাল ১১টা থেকে ৩ টা পর্যন্ত ডেমরা বাঁশেরপুল এলাকায় সাব-রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসুচী পালন করা হয়।


এতে নেতৃত্ব দেন ডেমরা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ফায়জুল হক খান।


কর্মসুচী পালনকালে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ফায়জুল হক খান বলেন,গত গত ৬ এপ্রিল ডেমরা থানায় মোঃ নেছার উদ্দিন নামক এক ব্যাক্তিকে বাদী সাজিয়ে ডেমরা সাব রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খান সহ কয়েকজনকে আসামী করে ভিত্তিহীন সম্মান হানিকর মিথ্যা মামলা দায়ের করেন।

মুলত ডেমরা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল ষড়যন্ত্রমুলক ভাবে তাকে এ মামলায় জড়িয়েছে,আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি।


এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন,ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাজহারুল হক, সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ মোল্লা,সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এরশাদ আলম,সমিতির সহ-সভাপতি আব্দুল বারেক তালুকদার, সমিতির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,মোঃ ফারুক আহমেদ, মজিবর রহমান,ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সানাউল্লা মিয়া,ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাহীন,সহ-সাধারন সম্পাদক আহসান ভুইয়া (আপ্পু) সহ অনেকে।


কর্মবিরতি পালনকালে ডেমরা সাবরেজিষ্ট্র অফিসের দলিল লেখক সাধারন সদস্যদের সকলেই এতে সংহতি প্রকাশ করে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102