মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

মিষ্টিকুমড়ার বেগুনি খাওয়ার দাওয়াত দিচ্ছেন নায়িকা মাহি!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক:  ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন। শ্বশুরবাড়ি গাজীপুর চৌরাস্তা মোড়ে তাঁর রেস্তোরাঁটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে চাঁদরাতে; নাম ‘ফারিশতা’। তবে রমজানে রেস্তোরাঁটিতে শুধু ইফতারি বিক্রি শুরু হয়েছে। সেই মেন্যুতে রয়েছে মিষ্টিকুমড়ার বেগুনি; তবে এর নতুন নাম দেওয়া হয়েছে মেগুনি।

আজ রোববার (১০ এপ্রিল) থেকে এটি তার রেস্তোরাঁয় পাওয়া যাবে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। লাইভে মাহি বলেছেন, ‘আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টিকুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি মেগুনি। আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টিকুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।’

এর আগে ক্রেতাদের কাছে ইফতার বিক্রি করেছেন নায়িকা। মাহির ‘ফারিশতা’ রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102