বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না লঞ্চের টিকিট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩২৫ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয়  প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না। টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের ঈদ প্রস্তুতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, মুলত যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পাঁচ দিন আগে থেকে আমরা এটা শুরু করবো, কিন্তু ঈদের পরে স্থায়ীভাবে এটা কার্যকর থাকবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই সমন্বয় করে যাত্রী সেবা নিশ্চিত করতে চাই। আমরা শতভাগ চেষ্টা করবো। আমরা যেমন যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছি, তেমন যাত্রীদের কাছেও আমাদের আবেদন তারাও যেন নির্দেশনাগুলো অনুসরণ করে। গণমাধ্যমে আমরা নির্দেশনাগুলো প্রচার করে। অপরিকল্পিতভাবে তারা যেন ঈদযাত্রা না করে সেটা আমাদের অনুরোধ থাকবে যাত্রীদের প্রতি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102