শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কিভাবে বিনামূল্যে ফেসবুকে রিচ বাড়বে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: কী কী কারণে ফেসবুক পোস্টের রিচ কমে যায় ফেসবুক মূলত ব্যবহারকারীদের মনোভাব বুঝে তাদের কাছে পোস্ট রিকমেন্ড করে। ধরে নিন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে। যেখানে আপনি অর্নামেন্টস সংক্রান্ত বিষয়ে পোস্ট করেন। আপনার ওই পেজ যারা লাইক করেছেন তাদের কাছে সেই পোস্ট পৌঁছানোর কথা। কিন্তু দেখা গেল, যারা লাইক করেছেন তাদের মধ্যে অনেকেই আপনার পোস্টগুলো পছন্দ করছেন না, অথবা আগে পছন্দ করত কিন্তু এখন সেগুলো পছন্দের তালিকায় নেই। ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে এবং যারা আপনার পোস্ট পছন্দ করছেন না তাদের কাছে আপনার পেজের পোস্টগুলো রিকমেন্ড করবে না। ফলে কমবে আপনার পোস্ট রিচ।

এ ছাড়া কন্টেন্ট কখন পোস্ট করছেন তার ওপর নির্ভর করে পোস্ট কতটা রিচ হবে। মাঝরাতে কোনো একটি পোস্ট দিলে সেটি এমনিতেই ব্যবহারকারীদের কাছে কম পৌঁছবে। পাশাপাশি ফেসবুকে সব সময় ট্র্যাফিক সমান থাকে না, ফলে ট্র্যাফিক যখন কম থাকে তখন পোস্ট করলে রিচ কমবে আপনার পেজের কন্টেন্টের।

এবার জেনে নিই কীভাবে পেজের রিচ বাড়াবেন-

* প্রথমত পোস্টে যেন হিউম্যান টাচ থাকে সে বিষয়ে নজর দিতে হবে। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের ওপর নজর দিতে হবে। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করতে হবে।

* সব সময় গতানুগতিক পোস্ট করলে হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিয়ো পোস্ট করতে হবে। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার বা আপনার বন্ধুরা কোনো মন্তব্য করতে পারবেন। তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।

* ক্লিক বেইট কোনো কিছু পোস্ট করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়।

* নিয়মিত রিচের ডাটা অ্যানালিসিস করে ফেসবুকের ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোন দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে তেমন কেন বাড়ছে বা কমছে তা বুঝতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102