মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

পেরুতে জরুরি অবস্থা ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো। খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ চলতে থাকা বিক্ষোভ বন্ধ করতে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে অন্যান্য দেশের মতো পেরুতেও বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে একজন খামার শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে।

সরকারের তরফে ডিক্রি জারি করে সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে দেশটির সেনা সদস্যরা।

ক্যাস্টিলো ক্ষমতায় আসার আট মাস পর এই প্রথমবারের মতো তিনি এই সামাজিক প্রতিবাদ আন্দোলনের মুখোমুখি হয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102