বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে অপসারণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ((ইউএনজিএ) অধিবেশনে ভোটাভুটির ভিত্তিতে দেশটিকে অপসারণ করা হয়। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে রুশ সৈন্যরা বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এমন অভিযোগের ভিত্তিতে শীর্ষস্থানীয় সংস্থাটি থেকে রাশিয়াকে অপসারণ করা হবে কি-না, এ নিয়ে ভোটাভুটি করেছিল (ইউএনজিএ)।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জাতিসংঘের এ সংক্রান্ত অধিবেশন শুরু হয়। অধিবেশনে যুক্তরাষ্ট্র প্রবর্তিত এই রেজোলিউশনের পক্ষে ভোট পড়েছে ৯৩টি, যেখানে ২৪টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এবং ৫৮টি সদস্য দেশ ভোটদানে বিরত থেকেছে।

রাশিয়াকে কাউন্সিল থেকে সরিয়ে দিতে ১৯৩ সদস্যের পরিষদের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন ছিল।

জেনেভায় অবস্থিত কাউন্সিলটি মূলত প্রতীকী। তবে এটি মানবাধিকার লঙ্ঘনের তদন্তের অনুমোদন দিতে পারে। রাশিয়া ৪৭ সদস্যের এই কাউন্সিলে তিন বছরের মেয়াদের দ্বিতীয় বছরে পা দিয়েছিল। তবে সংস্থাটি রাশিয়াকে অপসারণের বিষয়ে এখনও মন্তব্য করেনি।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণের দাবি জানিয়ে রেজোলিউশন উত্থাপন করে যুক্তরাষ্ট্র।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার অংশগ্রহণ একটি প্রহসন। এবং এটি অন্যায়ও। তাই আমরা বিশ্বাস করি, জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের অপসারণে ভোট দেওয়ার সময় এসেছে।

কিয়েভের পাশের শহর বুচায় রুশ সেনারা কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করেছেন, ইউক্রেনের এই অভিযোগের ভিত্তিতে থমাস-গ্রিনফিল্ড রাশিয়ার অপসারণের জন্য আহ্বান জানান।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102