মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে  বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গতকাল ঠাকুরগাঁও জেলা সম্মেলন কক্ষে  বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
“এবারের প্রতিপাদ্য বিষয় ছিল এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন , সহ-সভাপতি ঠাকুরগাঁও আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা  মাহবুবুর রহমান বাবলু, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আনজুমান আরা বন্যা, আল মামুন উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় ঠাকুরগাঁও।

আরো উপস্থিত ছিলেন আর এস ডিও আনন্দ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা ইকলিমা খাতুন মিনা এবং শিক্ষকগণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুর রহমান প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং উনি প্রধান শিক্ষকদের কাছে আবেদন চেয়েছেন আর্থিক সহায়তা করার জন্য। জেলা প্রশাসক মহোদয় প্রতিবন্ধী বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন।

ইকলিমা খাতুন মিনা বলেছেন জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বার্তা দেওয়ার জন্য আমাদের স্কুল গুলো যেন এমপিও করণ করা হয় তিনি আরো বলেন বাকিজীবন প্রতিবন্ধীদের সাথে কাটাবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102