শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ও কালিন্দীতে পৃথক ঘঠনায় ২ জনের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম তেতুলিয়াঃ তেঁতুলিয়ার বাংলাবান্ধা মহাসড়কের কালিন্দীগঞ্জ বাজার এলাকায় পিকাপের ধাক্কায় সফুরদ্দীন (৫০)
নামে এক কৃষকলীগ নেতার মর্মান্তিক
মৃত্যু হয়েছে। রবিবার (৩ এপ্রিল)সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলা শালবাহান ইউনিয়নের কালিন্দীগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি ছোপাগছ গ্রামের আজিজুল হকের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, তিনি সন্ধ্যায় বাড়ি থেকে কালিন্দীগঞ্জ বাজারে খরচ করতে আসেন পথিমধ্যে একটি পিকাপের ধাক্কায় গুরুতর ভাবে আহত হন।
সে সময়ে স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে তেতুলিয়ার বাংলাবান্ধা
সিপাইপাড়া ইউনিয়নে হুলাসুজোত গ্রামে পারিবারিক সহিংসতায়( ঘাসমারা) কিটনাশক পানে আত্মহত্যা করেন পাথর শ্রমিক মো:সবুর আলী(৪০)। তিনি বাংলাবান্ধা ইউপির বাসিন্দা মৃত কিতাব আলীর পুত্র।ইউ পি চেয়ারম্যান কুদরতি খুদা মিলন এ খবরটি সত্যতা স্কীকার করেন।

খাদেম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102