বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যাকাত ফরজ যেসব সম্পদের উপর তেতুলিয়া সীমান্তে মর্টার শেল উদ্ধার হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রিটিশ মিসাইলে ইউক্রেনে প্রথমবার রুশ হেলিকপ্টার ভূপাতিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: প্রথমবারের মতো ইউক্রেনে রুশ হেলিকপ্টার ভূপাতিত করতে একটি ব্রিটিশ বিমান বিধ্বংসী মিসাইল ব্যবহার করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে ইউক্রেনকে স্টারস্ট্রিক হাই-ভেলোসিটি মিসাইল সিস্টেম সরবরাহ করেছিল ব্রিটেন। সে সময় ব্রিটেন ইউক্রেনকে পরবর্তী প্রজন্মের লাইট অ্যান্টি-ট্যাংকও সরবরাহ করে। 

লুহানস্ক অঞ্চলে একটি রাশিয়ান হেলিকপ্টারের উপর স্টারস্ট্রিক হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। ওই ভিডিও যাচাই করা হয়েছে বলে দ্য টাইমস জানিয়েছে। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র  দ্য টাইমসকে জানিয়েছে, ভিডিওটিতে স্টারস্ট্রিক দিয়ে গুলি চালানোর দৃশ্য দেখা গেছে।

ওই সূত্রটি আরও জানায়, ইউক্রেনীয় বাহিনী প্রায় এক সপ্তাহ ধরে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। 

দ্য টাইমস জানিয়েছে, প্রতিরক্ষা খাতের সিনিয়র সূত্র যারা ভিডিও পরীক্ষা করেছেন তারাও বিশ্বাস করেছেন যে এটা স্টারস্ট্রিক দিয়ে হামলার দৃশ্য।

স্টারস্ট্রিক সিস্টেমটি  ইউরোপের শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল-নির্দেশিত অস্ত্রের জন্য ইলেকট্রনিক সাবসিস্টেমের সরবরাহকারী থ্যালেসের তৈরি।  ব্রিটিশ সেনাবাহিনীর মতে, স্টারস্ট্রিক একটি ‘অত্যন্ত সক্ষম বিমান প্রতিরক্ষা অস্ত্র’ যা হেলিকপ্টারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর।

স্টারস্ট্রিক শব্দের তিনগুণের চেয়েও বেশি গতিতে যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র কাঁধ, যানবাহনের সঙ্গে বেঁধে কিংবা ভূমি থেকেও চালানো যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102