বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ইউকে বিডি টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক খায়রুল আলম লিংকনের সাথে মতবিনিময়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন টিভি UKbd TV এর ব্যবস্থাপনা পরিচালক ও পাতাকুঁড়ি পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ খায়রুল আলম লিংকনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
৩১ মার্চ রাতে পাতাকুঁড়ির দেশ পত্রিকার উদ্যোগে পত্রিকা কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পাতাকুঁড়ির দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ হুমায়েদ আলীর সভপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মোহাম্মদ খায়রুল আলম লিংকন, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশন (ইমজা) সাধারণ সম্পাদক ও দিপ্ত টিভির মৌলভীবাজার প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, এনটিভির স্টাফ রিপোর্টার ও ডেইলী ট্রাইব্যুনাল এর বিশেষ প্রতিনিধি এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, চ্যানেল ২৪ মৌলভীবাজার প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুর রহমান রাহেল, বাংলাটিভির মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজন, ভোরের পাতার মৌলভীবাজার প্রতিনিধি এ,এস কাঁকন, সাংবাদিক রাজু আহমদ, ডেইলী ট্রাইব্যুনাল এর জেলা প্রতিনিধি ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মঞ্জু চৌধুরী সহ অন্যানরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102