বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

কানাডার টরন্টো থেকে দেশে ফিরেছে ‘সোনার তরী’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি৩০৬ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০:২৫ টায় উড্ডয়ন করে বাংলাদেশ সময় দুপুর ১২:৪০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’-এর মাধ্যমে সফলভাবে ননস্টপ টরন্টো ফ্লাইটটি পরিচালিত হয়।

বিশ্বের অন্যতম দীর্ঘ এ রুটে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও মুজিববর্ষে যাত্রা করে বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট বিজি৩০৫। একটানা ১৮ ঘন্টা ৩৫ মিনিট উড্ডয়ন করে ফ্লাইটটি ২৭ মার্চ তুষারবৃষ্টির মধ্যে সফলভাবে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহাসিক ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সক্ষমতা প্রদর্শন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অমিয় বাণী “বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না”-এর প্রতিফলন। বৈমানিকগণের মতে বিশ্বের দ্বিতীয় আলট্রা লং রেঞ্জ ফ্লাইট এটি।

কোড শেয়ারিংসহ আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনায় নিয়ে আগামী জুন মাস থেকে বিমান ‘আকাশে শান্তির নীড়’ স্লোগানের সাথে সাথে এর অদম্য অগ্রযাত্রা বহাল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। মুজিববর্ষে এ মাইলফলক বিমান তথা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় উপনীত করতে সক্ষম হয়েছে। প্রেস রিলিজ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102