

ইউ কে বিডি ডেস্কঃ মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার নাহিদ হোসেনের মমতাময়ী মা মিসেস জেবুন্নেছা খানমের মৃত্যুতে
ইউনিটি অব মৌলভীবাজার এর আহব্বায়ক মোহাম্মদ মকিস মনসুর সহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ ও আহব্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ এবং বাংলাদেশ টিমের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে একযুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
এখানে উল্লেখ্য যে, গত বুধবার (৩০ মার্চ) বেলা ৩ টা ২০ মিনিটের সময় জেবুন্নেছা খানম মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।
এদিকে জেবুন্নেছা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ।জেবুন্নেছা খানম মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে কাউন্সিলর নাহিদ হোসেন এবং মেয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।