বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এ কনসার্ট শুরু হয়।

কনসার্টে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ৮টায় তিনি কনসার্টে এসে উপস্থিত হন। কনসার্টে প্রধানমন্ত্রীর উপস্থিতির পর শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা।

বিকেলে কনসার্ট শুরুর পর প্রথম পারফর্ম করে ব্যান্ডদল মাইলস। এরপর আসেন মমতাজ বেগম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।

জানা গেছে, দ্রুতই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রাত ১২টা পর্যন্ত প্রায় ২০০ সহশিল্পী নিয়ে পারফর্ম করবেন অস্কারজয়ী এই সংগীতশিল্পী। পুরো দল মিলে ৩৫টির মতো গান পরিবেশনের কথা রয়েছে তার। গাইবেন বাংলা গানও।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টা পর বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন।

বৃষ্টি থেমে যাওয়ার পর গোল্ড আর প্লাটিনামের দর্শকরা মাঠে ঢুকতে শুরু করেন। তবে ফোমের চেয়ার হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হয় তাদের। গোল্ড ক্যাটাগরির চেয়ার বৃষ্টিতে ভিজে গেছে। মাঠের বিভিন্ন প্রান্তে পানি জমে যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102