মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক চট্রগ্রামের বিভাগীয় কমিশনার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের প্রাক্তন জেলা প্রশাসক চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন মোঃ কামরুল হাসান এনডিসি (৫৭২৭)। গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১৪৯ নম্বর স্মারকে উপসচিব শাহীন আরা বেগম পিপিএ কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। মোঃ কামরুল হাসান এনডিসি বর্তমানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসাবে ২০২০ সালের ২ জুন থেকে কর্মরত আছেন।অপরদিকে, চট্টগ্রামের বর্তমান বিভাগীয় কমিশনার এ.বি.এম আজাদ এনডিসি (৫৫২৮) কে অতিরিক্ত সচিব থেকে সরকারের সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) হিসাবে পদায়ন করা হয়েছে। গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত ২২৩ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পাওয়া মোঃ কামরুল হাসান এনডিসি, এর জীবন বৃত্তান্ত : মোঃ কামরুল হাসান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম-মোঃ রকিবুল ইসলাম এবং মাতার নাম-মোছাঃ মনোয়ারা বেগম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন এবং Bangladesh University of Professional (BUP) থেকে সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন।তিনি ১৯৯৩ সালে ১১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন পদে বিভিন্ন উপজেলা, জেলা ও মন্ত্রণালয়ে কাজ করেছেন। ১৯৯৩ সালে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন এবং সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সিলেটের বালাগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা ম্যাপ নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া, ভোলার লালমোহন ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কাজ করেছেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক এর হিসেবে গুরুত্বসহকারে দায়িত্ব পালন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102