বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ভাই হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছোট ভাই হাইকোর্টে খালাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে ছোট ভাই মো. রায়হান উদ্দিনকে (২৫) খালাস দেওয়া হয়।

সোমবার (২৮ মার্চ) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস এম আলীম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

মিজানুর রহমান বলেন, কোনো প্রকার সাক্ষ্যপ্রমাণ ছাড়াই শুধুমাত্র সার্বিক দিক বিবেচনায় কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে না। নিম্ন আদালত সেটাই করেছেন। এ হত্যাকাণ্ডের কোনো সাক্ষ্যপ্রমাণ নেই। তাই উচ্চ আদালত মামলার আসামিকে খালাস দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার ইউসুফ আলীর ছোট ছেলে রায়হান, তাদের বাড়ির গোয়াল ঘরে বড় ছেলে জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে জহিরুলকে অজ্ঞান অবস্থায় টেনে বাড়ির টয়লেটের ম্যানহোলে ফেলে ঢাকনা লাগিয়ে দেন।

মামলাটি করেন নিহতের স্ত্রী ফাহিমা আক্তার। এ মামলার বিচার শেষে ২০১৬ সালের ১৮ জুলাই রায়হানকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়হান জেল আপিল ও ফৌজদারি আপিল করেন। সেই আপিল মঞ্জুর করে খালাস দেন হাইকোর্ট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102