সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

ফাঁকা মাঠে মিছিল করেছে আওয়ামী লীগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নিত্যপণ্যসহ গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবির ডাকা আধাবেলার হরতালের প্রতিবাদে ফাঁকা মাঠে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীর প্রবেশপথে তেমন কোনো ধরনের প্রভাব পড়েনি। বরং সব ধরনের থ্রি-হুইলার থেকে শুরু যাত্রীবাহী বাস ও সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেমরা-যাত্রাবাড়ি ও শ্যামপুর-ওয়ারী এবং শেরে-বাংলানগর থানার পান্থপথসহ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মোড় মোড়ে কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগ ও দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সর্তক অবস্থায় থাকতে দেখা গেছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়, ফার্মগেট, মতিঝিল, মিরপুর-১ ও ১০ নম্বর চত্বর, পুরান ঢাকা, ডেমরা-যাত্রাবাড়ী, দোলাইরপাড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতারা।

সোমবার বেলা ১১টার দিকে গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম এলাকায় মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা মহানগর দক্ষিণের একটি মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে পল্টন বায়তুল মোকাররম, স্টেডিয়াম হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে ফিরে আসে। সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।

একইদিন সিপিবির হরতালে নাশকতা ঠেকাতে সকাল ৭টা থেকে ডেমরার সাইবোর্ড-স্টাফ কোয়াটার এলাকায় আলাদা আলাদা ভাবে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেয় ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। এ সময় স্থানীয় কাউন্সলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিপিবির হরতালের আড়ালে নৈরাজ্য ঠেকাতে সকাল থেকে কাপ্তান বাজার-গুলিস্তানের এরশাদ মার্কেটের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থায় ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিনের নেতৃত্বে সারুলিয়া ও ডেমরা চৌরাস্তায় ফাঁকা মাঠে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এদিন যাত্রাবাড়ীর চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে সর্তক অবস্থায় আড্ডা দেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ সম্পাদক আবুল কালাম অনুসহ স্থানীয় নেতৃবৃন্দ। ৬৫ নম্বর ওয়ার্ড এলাকায় মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্তর নেতৃত্বে ফাঁকা মাঠে রায়েরবাগ ও সাইনবোর্ড সড়কের বাদশা মিয়া রোডে হরতালবিরোধী মিছিল করা হয়েছে। যুবলীগের অবস্থান কর্মসূচি: বাম জোটের ডাকা অর্ধবেলা অবৈধ হরতালের বিরুদ্ধে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ-এর নির্দেশে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে সারা বাংলার যুবসমাজ আজ ঐক্যবদ্ধ। যখনই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ ঠিক তখনই জামাত-বিএনপির দোসর বাম ঐক্যজোট এই অবৈধ হরতালের ডাক দিয়েছে। কিন্তু এদেশের মানুষ আর হরতাল মানে না।

রাজধানীর কোথাও হরতালের চিহ্ন নাই। বিদেশী প্রভুদের খুশি করতে তাদের হরতালের ডাক। হরতালের নামে যদি কোথাও কোন নৈরাজ্যের সৃষ্টি হয় তার দাঁত ভাঙ্গা জবাব দিবে যুবলীগ। হরতাল ডাকা যদি তাদের গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে রাস্তায় বের হওয়াও জনগণের অধিকার।

জনগণের অধিকার রক্ষায় যুবলীগ সবসময় ঐক্যবদ্ধ থাকবে। এসময় উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মো: দেলোয়ার হোসেন শাহজাদাসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডে হরতালবিরোধী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিএসসিসি ৬৪নং ওয়ার্ডের কোনোপাড়া বাসস্ট্যাডে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপলের নেতৃত্বে গতকাল সোমবার হরতালবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি সৌরভসহ আরো অনেকে।

একইদিন ৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রাসেল ভূইঁয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে বড়ভাঙ্গা এলাকায় হরতালবিরোধী মোটরবাইক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় হরতালের পক্ষে মিছিলের প্রস্তুতি নেওয়া সিপিবি নেতাকর্মীদের দাওয়া দেয় যুবলীগের নেতাকর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102