রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বাইডেনের সেই মন্তব্যের সমালোচনা করলেন ব্রিটিশ মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনে হামলা করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ক্ষমতায় থাকতে পারেন না’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নাদিম জাহাবী ওই মন্তব্যের সমালোচনা করে বলেন, মন্তব্যটি ক্রেমলিনকে আরও শক্তিশালী করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কারা তাদের শাসন করবে সেটা রাশিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে জানিয়ে রোববার নাদিম জাহাবী বলেন, আমি মনে করি এটা রাশিয়ার জনগণের ওপরই নির্ভর করে। ইউক্রেনে যা ঘটছে তাতে রাশিয়ান জনগণ বেশ বিরক্ত বলেই আমি মনে করি। এই অবৈধ আক্রমণ তাদের নিজস্ব জীবিকা ধ্বংস করেছে। তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। পুতিন এবং তার মিত্রদের ভাগ্য রাশিয়ার জনগণই নির্ধারণ করবে বলে আমি মনে করি।

এর আগে, শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের কাছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেন বাইডেন।

ওয়ারশর রয়্যাল কাসলে দেওয়া ভাষণে বাইডেন সোভিয়েত লৌহ যবনিকার অধীনে পোল্যান্ডের চার দশকের ইতিহাস মনে করিয়ে দেন। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর জরুরি ভিত্তিতে একাট্টা হওয়া দরকার। 

বক্তব্যের শেষ দিকে তিনি বলন, ঈশ্বরের দোহাই— এ লোকটা ক্ষমতায় থাকতে পারে না। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিন বলছে, পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, তা বাইডেন বলার কে?

হোয়াইট হাউস অবশ্য পরে বিষয়টি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দেননি। তিনি আসলে বলতে চেয়েছেন, ইউক্রেনে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।    

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102