বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে ভারত সরকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

আর্ন্তজাতিক ডেস্ক: ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে থেকে চলতি অর্থবছর পর্যন্ত প্রায় ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রপ্তানি করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। শুক্রবার লোকসভায় এ তথ্য জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় ভাট।

লোকসভায় একটি লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, ২০১৪ সাল থেকে চলতি আর্থিক বছরের মধ্যে প্রায় ৬ গুণ অস্ত্র রপ্তানি বাড়ানো হয়েছে। ২০১৪-১৫ আর্থিক বছর ভারত থেকে বিদেশে আগ্নেয়াস্ত্র রপ্তানির আর্থিক মূল্য ছিল ১ হাজার ৯৪১ কোটি টাকা। ২০২০-২১ আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত এই রপ্তানির মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৬০৭ কোটি টাকা। 

আগামী ২০২৫ সালের নাগাদ ৩৬ হাজার ৫০০ কোটি টাকার অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি হয়েছে ফিলিপিনসে। চলতি বছরের জানুয়ারি মাসেই একটি বড় চুক্তি হয়েছে। যার আর্থিক মূল্য দুই হাজার ৭০০ কোটি টাকা। দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস রয়েছে এই রপ্তানি খাতে। এ ছাড়া এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনামে অস্ত্র রপ্তানি বাড়িয়েছে ভারত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102