সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

জিনপিংকে ‘চাপ’ প্রয়োগ করতে বললেন বরিস জনসন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় শুক্রবার সকালে ৫০ মিনিট কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।  ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি নিয়ে জিনপিংয়ের সঙ্গে বরিস জনসন আলোচনা করেছেন বলেই ধারণা করা হচ্ছে। 

এর এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিনপিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেন। 

ওই সময় বাইডেন চীন রাশিয়াকে বস্তুগত সহায়তা করলে এর প্রভাব ও পরিণতি কী হবে তা নিয়ে জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন বলে হোয়ইট হাউস জানিয়েছিল। 

এদিকে, বরিস জনসনকে বর্তমান সময়ে সবচেয়ে বড় রাশিয়া বিরোধী নেতা হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। 

রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে তিনি বর্তমানে যেভাবে রাশিয়া বিরোধী কর্মকান্ড চালাচ্ছেন তাতে করে যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102