মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

রক্তাক্ত ফিলিস্তিন 😫😭 …………..রুকন আহমেদ চৌধুরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

আল আকসাতে জ্বলছে আগুন 

পুড়ছে মুসলমান,

সারা বিশ্বে ঝড় উঠেছে 

বিক্ষোভের তুফান। 

ফিলিস্তিনে মারছে বুলেট 

লাগছে  আমার বুকে,

এক পরিবার আমরা ওরা 

কাতর ওদের শোকে। 

ইসরায়েলের ধান্দাবাজি

বিশ্ব মোড়ল পাশে,

বিনা অস্ত্রে দিচ্ছে জবাব 

শহীদ ভাইয়ের লাশে। 

রক্তে আমার বইছে তুফান 

বন‍্যা সারা গায়ে,

করতে লড়াই চলছে কলম

রক্ত মুখে লয়ে। 

লক্ষ বোমায় ঝাঝরা ফিলিস্তিন  

কিসের  অপরাধ?

হামাস কেন রকেট মারে 

দিচ্ছে অপবাদ। 

সন্ত্রাস করে কাড়লে ভূমি 

গড়লে নিজের বাসা,

কোথায় যানি ছিলে রে তুই 

কোথা থেকে আসা?! 

হাইজ‍্যাক করলি মুসার ধর্ম

কাঁদে জুইশ ভাই,

ওরাও তোকে ছাড় দেবেনা 

কোনো রক্ষা নাই। 

আমরা ছিলাম আমরা আছি 

আমরাই রব শেষে,

লেজ গুটিয়ে একদিন তোরা 

পালাবি অবশেষে।। 

রুকন আহমেদ চৌধুরি

বৃষ্টল ইংল্যান্ড 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102