শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে রাষ্ট্রপতির কার্যালয় সূত্র ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ওয়ানডে সিরিজের মতো টেস্টেও বাংলাদেশ দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো ফরম্যাটে একটিও জয় ছিলো না বাংলাদেশের। সেখানে শুধু ম্যাচ জয়ই নয়, সিরিজ জয় রীতিমত অবিশ্বাস্য একটি ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট উন্নতির দুর্দান্ত একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এই সিরিজ জয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102