সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ওসমানীনগরে বিএনপির সভা থেকে হাইব্রিড পকেট কমিটি বাতিলের দাবী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ মনগড়া পকেট কমিটি বাতিল পূর্বক গনতন্ত্র পূর্নউদ্ধারে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির কমিটির গঠনের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। রবিবার বিকালে উপজেলার তাজপুর বাজারে উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত সভায় শহিদ জিয়ার আদর্শ নীতির সুষ্ট বাস্থবায়নসহ সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনকে বেগবান করতে একটি স্বার্থনেসী মহল কর্তৃক হাইব্রিড নেতাদের নিয়ে গঠিত মনগড়া কমিটি বাতিলের দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইস্তা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রার্থী সৈয়দ এনামূল হক এনাম , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: গয়াছ মিয়া, যুগ্ন সম্পাদক পদপ্রার্থী সৈয়দ এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিম, তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক দুদু, উসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমদ বকুল, সাবেক সাধারণ সম্পাদক মুজেফর মেম্বার, উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাইস্তা মিয়া, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা মুনির আহমদ, আবুল কালাম, রফিক আহমদ, আব্দুর নুর, আব্দুল মতিন,এলেমান মিয়া,সাজ্জাদুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দিনের আওয়ামীলীগার রাতের বিএনপি হাইব্রিড নেতারা শহিদ জিয়ার আদর্শ ভুলে গিয়ে একনায়কতন্ত্র কায়েম করতে টাকার বিনিময়ে নিজেদের অনুসারীদের উপজেলা বিএনপিতে স্থান করে দিয়েছেন। বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান মূয়নূল হক চৌধুরীসহ দলের কতিপয় চাটুকার নেতারা সরকার দলের দালালি করতে গিয়ে নির্বাচন নামীয় প্রহসনের নামে প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে একাধিক প্রবাসী ও অযোগ্য এবং হাইব্রিডদের উপজেলা বিএনপির কর্নদ্বার বানিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনকে ধ্বংস করার ষষড়যন্ত্রের মেতে উঠেছেন। যা বিএনপির গঠনতন্ত্র ও নীতি আদর্শ বিরোধী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক জিয়ার গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে প্রতারনার সামিল।গনতন্ত পুনরুদ্ধার আন্দোলনসহ সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী সন্ধান আন্দোলনকে বেগবান করতে চাটুকার নেতাদের কর্তৃক গঠিত মনগড়া পকেট কমিটি বাতিল করে তৃর্ণমূলের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা বিএনপির কমিটি গঠনের জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানানে হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102