বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

অসুস্থ সাংবাদিক মকিস মনসুরকে দেখতে লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ কার্ডিফে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

নাজমুল সুমন: ইউ কে বি ডি টিভির চেয়ারম্যান,ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি সিনিয়র সাংবাদিক অসুস্থ মোহাম্মদ মকিস মনসুরকে দেখার জন্যে লন্ডন থেকে লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক প্রতিনিধি দল গত গতকাল (২১ শে মার্চ) বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এসেছিলেন। প্রতিনিধি দলের সাংবাদিক নেতারা মোহাম্মদ মকিস মনসুরের বাসভবনে দীর্ঘ ক্ষন অবস্হান ক‍রেন এবং উনার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং ফুলেল শুভেচছা জানিয়েছেন।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ট্রেজারার আ স ম মাসুম, বর্তমান ট্রেজারার সালেহ আহমদ ও নির্বাহী সদস্য সারওয়ার হোসেন ও আব্দুল আহাদ চৌধুরী বাবু সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর গত ২৪ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার অপেন হার্ট সার্জারী অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় পর এখন বাসায় অবস্থান করছেন, এবং সবার দোয়ায় দিন দিন ভালো হচ্ছেন। পুরাপুরি সুস্থতার জন্য তিনি আর ও দোয়া করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।


নাজমুল ইসলাম সুমন, কার্ডিফ সাউথ ওয়েলস, ইউকে,

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102