সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: ভ্যেজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে। এ জন্য সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নিজের সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। সয়াবিন চাষ করতে হবে। আমদানি কমিয়ে দেশে উৎপাদনে যেতে হবে। সয়াবিন ও সূর্যমুখী চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। ‘বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পটি’ ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় বাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে বলেছেন প্রধানমন্ত্রী।

রেলে নিয়োগের কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, আবহমান কাল ধরে তারা ইনজয় করে এসেছে। রেলের লোকজন কাজ করে কিছু কোটা পায়। এ সম্মানটা দিলে তারা সম্মানিত হয়। রেলে যারা চাকরি করে তাদের পরিবারের জন্য চাকরিতে ৪০ থেকে ৫০ শতাংশ কোটা সুবিধা দেওয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। যেখানে তেল বীজ উৎপাদন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সয়াবিন, সরিষা, তিল এবং চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারাদেশে ছড়িয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102