বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনে প্রাণ হারিয়েছেন ৬ সাংবাদিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার খবর সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় সাংবাদিক। এ সময় আহত হয়েছেন আরও আটজন। সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রেস ফ্রিডম গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) নামক সংস্থাটি জানায়, সাংবাদিকদের কেউ গোলার আঘাতে, কেউ সামরিক বাহিনীর ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মারা যান কিয়েভের নিকটবর্তী ইরপিন শহরে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময়। তাছাড়া রুশ সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চল থেকে দুই সাংবাদিককে অপহরণ করেছে বলেও জানিয়েছে পিইসি।

তাছাড়া, রাশিয়ার হামলায় অলেক্সান্দ্রা সাশা কুভশিনোভা নামে এক ইউক্রেনীয় সাংবাদিক মারা যাওয়ার খবর জানায় ইউএস নেটওয়ার্ক। গত মঙ্গলবার (১৫ মার্চ) ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হামলায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি নিহত হন।

এদিকে গত ১ মার্চ কিয়েভের টেলিভিশন টাওয়ারে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্যামেরা অপারেটর ইয়েভেনিই সাকুন নিহত হন।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102