বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সৌদিকে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বড় পরিসরে বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে ঢাকা সফরে আসা সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে আলোচনার বিষয় তুলে ধরেন। 

সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে স্বস্তি প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি এবং প্রতিরক্ষাসহ বহু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত হয়েছে।’

সৌদি আরবের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের অবারিত সুযোগ নিতে পারেন বলে মনে করেন সরকারপ্রধান। সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি দেয়াসহ সৌদি বিনিয়োগকারীদের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন তিনি।

সৌদি আরবের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে জ্বালানি খাতে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে ‘বন্ধুত্বের দৃঢ় বন্ধন’ হিসেবে অভিহিত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থনৈতিক সহযোগিতার নতুন নতুন দিক উন্মোচনকে অগ্রাধিকার জানিয়ে ফয়সাল বিন ফারহান বলেন, বৈশ্বিক ইস্যুতেও বাংলাদেশের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে চায় তার দেশ।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সৌদি রাজা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের প্রতি শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

ওই সময় আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, সৌদি আরবে ঢাকার দূত জাবেদ পাটোয়ারি, ঢাকায় সৌদি দূত এসা ইউসেফ এসা আল দুলাইহান। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102