মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

ইয়ুন সুক ইওল দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকনঃ দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ুন সুক ইওল। রক্ষণশীল সাবেক এই শীর্ষ প্রসিকিউটর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার প্রধান উদারপন্থি প্রতিপক্ষ লি জে-মিয়ুংকে পরাজিত করেন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এবারই প্রথম এতোটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলো। খবর আল জাজিরার।

এখন পর্যন্ত ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ইয়ুন সুক ইওল ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে ইয়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী লি জে-মিয়ুং পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।

এদিকে নির্বাচনে নিজের জয়কে ‘জনগণের মহান বিজয়’ বলে অভিহিত করেছেন ইয়ুন সুক ইওল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তিনি দেশের সংবিধান ও পার্লামেন্টকে সম্মান করবেন এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোকে সাথে নিয়ে কাজ করবেন।

উল্লেখ্য যে, নির্বাচনের আগে ইয়ুন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা জানিয়েছিলেন। আর উত্তর কোরিয়ার ব্যাপারে ‘শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি’ স্থাপনের পক্ষে তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102