মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দ্রব্যমূল্য নিয়ে বৈঠকে ৫ মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বৈঠকে বসেছেন সরকারের কয়েকজন মন্ত্রী।

রোববার বিকাল ৪টার পর মন্ত্রিপরিষদ বিভাগে এ আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু হয়। এতে সরকারের চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী অংশ নিয়েছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ পরিদর্শক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণ ও বাজার পর্যালোচনা করে এটি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেবেন সরকারের শীর্ষ এ প্রতিনিধিরা।   

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102