সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

তাপমাত্রা আগের দিন থেকে কিছুটা কমেছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা সিলেট ও রাঙ্গামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আগের দিন থেকে কিছুটা কম। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা কুমিল্লায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী তিন দিনে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার।

আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৬ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ১২ মিনিটে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102