শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিএনপি জামাত বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চেয়েছিল: নিখিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩০৮ এই পর্যন্ত দেখেছেন

আকাশ সরকারঃ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতেই ২০১৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে বোমা হামলা চালিয়েছিল। এ হামলার জন্য বিএনপি জামাতই দায়ি তারা চেয়েছিল বাংলাদেশ তালেবান রাষ্ট্র হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ জঙ্গিবাদ মুক্ত দেশ হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান। তিনি মঙ্গলবার দুপুরে ১৭ ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোডে জেলা যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেছেন।

জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডঃ মামুনুর রশীদ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌস, সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, জেলা যুবলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  আব্দুল কুদ্দুস,সাবেক ভিপি হাসান সারুয়ার, সদর থানা যুবলীগ সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা,  এমরান হোসেন, মাসুদ, শাহ আলম কিরন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102