মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

রাশিয়ায় বিক্রি স্থগিত করল মাইক্রোসফট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। এবার মাইক্রোসফট রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে। শুক্রবার একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে। খবর এনবিসি নিউজের।

এনবিসি নিউজ জানায়, শুধু মাইক্রোসফটই নয়, আমেরিকান প্রযুক্তি জায়ান্ট অ্যাপলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রাশিয়ায় তাদের পণ্য বিক্রি স্থগিত করেছে।

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ লিখেছেন, ইউক্রেনে আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় যোগাযোগ করছি।

তবে যে সব রাশিয়ান বর্তমানে মাইক্রোসফটের সাবস্ক্রিপশন পরিষেবা ব্যবহার করেন তাদের কী হবে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। …4

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102