শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও হরিপুরে মডেল মসজিদের শুভ উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলায় নির্মাণাধীন ৬টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম ধাপে সারাদেশের ৫০টি মসজিদের মধ্যে জেলার একমাত্র নির্মানকাজ সম্পন্ন হওয়া হরিপুর মডেল মসজিদ  শুক্রবার (৪ মার্চ) জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।

এসময় উক্ত মডেল মসজিদে নামাজ আদায় করেন, ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশন এর ডিডি মশিউর রহমান, গণপূর্ত বিভাগের উপ বিভগীয় প্রকৌশলী এম কে এম নুরুল হাসান, উপ সহকারী প্রকৌশলী ইউসুফ আলী,উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, সহকারি কমিশনার (ভুমি) রাকিবুজ্জামান,হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, অধ্যক্ষ সইয়ৌদুর রহমান, শিক্ষক ও জেলা পরিষদ সদস্য জামালউদ্দীন, হরিপুর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী। স্থানীয় এম পির প্রতিনিধি সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আলমগীর, জেলা আরটিভি স্টাফ রিপোটার ও পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি  জয়নাল আবেদিন বাবুল,ফাল্গুনী টিভি জেলা প্রতিনিধি ও রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, বাংলাদেশ ইতিহাস সম্মেলনী জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক, দৈনিক করতোয়া প্রতিনিধি ও হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দৈনিক মানবজমিন ও হরিপুর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা প্রমুখ।

শুক্রবার মডেল মসজিদের উদ্বোধনী দিনে জুম্মার নামাজে অংশ গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান সহ প্রায় ১৫ শত মুসুল্লি। নামাজ আদায় শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সকল সদস্যদের দীঘায়ু কামনা করে দেশবাসির কল্যাণে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

মুনাজাত শেষে আগত মুসুল্লিদের মিস্টিমুখ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102