মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

৭ মার্চ আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

সবশেষ সফরসূচি অনুযায়ী ৭ মার্চ সন্ধ্যা ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মন্ত্রিপরিষদের সদস্য, এফবিসিসিআইয়ের প্রতিনিধি ও বিভিন্ন খাতের ব্যবসায়ীসহ প্রায় ৫০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। পাঁচ দিনের সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, অনেক দিন থেকে মধ্যপ্রাচ্যে আমাদের দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। আমিরাতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন নিয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এগুলো কীভাবে আরও বাড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। আশা করছি সফরে এসব বিষয় থাকবে। বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ যেন আসে, এগুলো আলোচনায় থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102