বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশি নাবিক নিহতের ঘটনায় রাশিয়ার দুঃখ প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি ডেস্ক: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’  বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এ সময় ক্ষেপণাস্ত্রের আাঘাতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়। হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া।

এ বিষয়ে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আমরা মৃত ব্যক্তির কাছের জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বন্দর থেকে বাংলাদেশি জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

রাশিয়া বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করছে বলেও বিবৃতিতে আরও জানানো হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ড নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে, পিছু হটার সময় ইউক্রেনের জাতীয়তাবাদীরা এলোপাতাড়ি গুলি চালায়, ইচ্ছাকৃতভাবে মানুষদের জিম্মি করে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং বহুল প্রচলিত জঙ্গি কৌশল প্রয়োগ করছে।

বিবৃতিতে বিশেষ সামরিক অভিযানের কারণে কোনো ধরনের মানবিক সংকট দেখা দিলে যোগাযোগের জন্য কিছু হটলাইন নাম্বার এবং একটি ইমেল ঠিকানাও দেওয়া হয়েছে। কোনো বেসামরিক ব্যক্তি ইউক্রেন ছাড়তে চাইলে, সে ব্যাপারে সহযোগিতার জন্যও এই হটলাইনে যোগাযোগ করা যাবে। 

হটলাইন নাম্বারগুলো হচ্ছে +7 495 498-34-46, +7 495 498-42-11, +7 495 498-41-09 এবং ইমেল ঠিকানা হচ্ছে gumvs@mil.ru 

প্রসঙ্গত, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

ওই জাহাজে থাকা বাকি ২৮ জন ক্রু সদস্য অক্ষত আছেন।
 173

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102