বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আমেরিকার আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনে আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রের আকাশপথও বন্ধ করা হয়েছে রাশিয়ার বিমানের জন্য।
 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার কোনো বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না। খবর বিবিসির।

ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ার পর আমেরিকার কাছ থেকেও এ ধরনের পদক্ষেপ এলো।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, এ নিষেধাজ্ঞা রাশিয়াকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির ওপর চাপ তৈরি করবে।

রাশিয়ার মুদ্রা রুবল ৩০ শতাংশ এবং শেয়ারবাজার ৪০ শতাংশ মূল্য হারিয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন।

ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান।

বাইডেন বলেন, পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে; কিন্তু তারা কখনই ইউক্রেনের জনগণের হৃদয় জয় করতে পারবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102