

নিউজ ডেস্কঃ যিনি কমিউনিটির সেবায় আরো কাজ করতে চেয়েছিলেন,কিন্ত তা আর হলো না। সোমবার (২৮শে ফেব্রুয়ারী) সকাল ৫ টা ১১ মিনিটে পৃথিবীর সকল মায়া ছেড়ে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাজ্জাদ মিয়া এমবিই কমিউনিটির একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরকালীন জীবনে চলে গেলেন কমিউনিটির মুরুব্বি, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট সাজ্জাদ মিয়া এমবিই।
মরহুমের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন পুরো কমিউনিটি। মৃত্যুর সংবাদে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ,যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফকরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন, ইউ কে বিডি টিভির চেয়ারম্যান ওয়েলস আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মকিস মনসুর, ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হেয়লাল উদ্দিন আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী সহ কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বাদ যোহর ব্রিকলেন জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুস্টিত হতে পারে তবে এখনও নিশ্চিত করা হয়নি। পরিবারের পক্ষ থেকে লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি বড় ভাই নুরুল হক লালা মিয়া ভাইয়ের জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত ও উনার বড় ছেলে রাসেল মিয়া সবাইকে পিতার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন।