মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

দুই নেত্রীর ঈদ কাটছে হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের এবার ঈদের দিন কাটছে হাসপাতালে।এক এগারোর সময় বিশেষ সাবজেলে, ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজার পর কারাগারে ঈদ কেটেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। পরে কারা অধিদপ্তরের তত্ত্বাবধানে ঈদ কেটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের কেবিনে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় এবার বিএনপি প্রধানের ঈদুল ফিতর কাটবে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে।গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন।গত ১১ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসার পর গুলশানে বাসভবন ফিরোজাতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি নেত্রী। পরে ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। ৩ মে খালেদা জিয়ার অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়।এদিকে ১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দলীয় সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

হাসপাতালের সিসিউতে খালেদা জিয়া

তার শারীরিক অবস্থা ১ মে এর তুলনায় ভালো হলেও ঈদের দিনে তাকে হাসপাতালে কাটাতে হবে।জানা যায়, ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে তার ভাই শামীম ইস্কান্দার ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেখা করবেন।অপরদিকে রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ ঈদের দিন দেখা করতে যাবেন বলে জানা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102