শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

রাণীশংকৈলে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ একদিনে এক কোটি,
কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন উদযাপনে শনিবার (২৬শে ফেব্রুয়ারি) রাত ৮টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথীর বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা,আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা হবিবর রহমান,এছাড়াও আওয়ামীলীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সইদুল হক,আওয়ামীলীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,অধ্যক্ষ মহাদেব বসাক,প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন,রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)আহব্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক আহম্মেদ, প্রভাষক বেনু বসাক ও সুকুমার মোদক, সাবেক ভিপি কামাল, সংবাদকর্মিরা সহ দর্শকবৃন্দ্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ আলোচনা শেষে রানীশংকৈল কেন্দ্রীয় সংগীত বিদ্যালয়,রানীশংকৈল সংগীত বিদ্যালয় ও ষড়জ শিল্পি গোষ্ঠির সম্মিলিত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷অনুষ্ঠান পরিচালনা করেন প্রশান্ত বসাক ও সাদেকুল ইসলাম ৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102