মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

রাজধানীর কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। সেইসঙ্গে পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানীজুড়ে ব্যাপক গোলাবর্ষণও শুরু হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইউক্রেনের সেনা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে ইউক্রেনের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে।

অন্যদিকে ইন্টারফ্যাক্স ইউক্রেন এজেন্সি পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সেনারা কিয়েভের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করেছে।

এছাড়া প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কিয়েভজুড়ে কামানের গোলাবর্ষণের ব্যাপক শব্দ পাওয়া যাচ্ছে। শহরের ঠিক কোথায় কোথায় গোলাবর্ষণ হচ্ছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গোলাবর্ষণের এই শব্দ শহরটির কেন্দ্র থেকে কিছুটা দূরেই বলে মনে করা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102