

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া তার আকাশে যুক্তরাজ্যের সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে। শুক্রবার বিবিসি এ খবর জানায়।
ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ হিসাবে রাশিয়া এ সিদ্ধান্তের কথা জানাল।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসাবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।