বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

রাশিয়ার কূটনীতিককে বহিস্কার করলো যুক্তরাষ্ট্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোয় একজন সিনিয়র মার্কিন দূতকে বহিস্কারের পর পাল্টা ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে রাশিয়ার দুই নম্বর কূটনীতিককে বহিস্কার করে দেশটি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানান।

রাশিয়ান দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাংকিংয়ের কর্মকর্তা সের্গেই ট্রেপেলকভকে বুধবার জানানো হয় যে, এইমাসের শুরুতে রাশিয়ায় মার্কিন ডেপুটি চিফ অফ মিশন বার্টগোরম্যানকে চলে যাওয়ার নির্দেশের পর তাকেও যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই বহিষ্কারের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কোন সম্পর্ক নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102