বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ঠাকুরগাও এ রোভার স্কাউটিং ওরিয়েন্টেশন সভা সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও  রানীশংকৈল উপজেলার  মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারি) আ: ওয়াহেদ আলীর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলার রোভার ৩৭তম স্কাউট ওরিয়েন্টশন কোর্স ২০২২ইং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা রোভার কমিশনার আবুল খায়ের আব্দুল মজিদ, উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,অধ্যক্ষ মহাদেব বসাক, অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুল ইসলাম৷

এছাড়াও জেলা স্কাউট সম্পাদক একেএম হাসানুজ্জামান নিরীক্ষক জেলা স্কাউট আরিফ আলি আফজাল হোসেন, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষক ফইজুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ সভা শেষে প্রধান অতিথী জেলা প্রশাসক মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষ রোপণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102