মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

রাশিয়ার হামলা, সশস্র বাহিনী মোতায়েনের ঘোষণা ন্যাটোর!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে ন্যাটো। একইসঙ্গে পূর্ব ইউরোপে সশস্র বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়েছে পশ্চিমা জোটটি। 

স্থল এবং বিমান বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়ে ন্যাটো বলছে, অতিরিক্ত স্থল এবং বিমান বাহিনী মোতায়েনের পাশাপাশি নৌবাহিনীও মোতায়েন করা হচ্ছে। এছাড়াও সশস্ত্র বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এসব কথা জানায়।

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, ‘আমি ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’

স্টলটেনবার্গ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি। দ্রুত রাশিয়ার সামরিক পদক্ষেপ বন্ধ করতে এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে আমি মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, সব মিত্রদেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য ন্যাটো প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। 

তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়ঙ্কর সময়ে ইউক্রেনের জনগণের পক্ষে রয়েছি। ন্যাটো তাদের সকল মিত্র দেশকে রক্ষায় সবকিছু করবে।’

স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো ‘রাশিয়ার আগ্রাসনমূলক পদক্ষেপের পরিণতি মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর ন্যাটো প্রধান এ বিবৃতি দিলেন। এদিকে এমন ঘোষণার পরপরই ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর এএফপি’র।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102