বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিতর্কিতদের আ’লীগের কমিটিতে না
রাখার পরামর্শ দিয়েছেন মির্জা আজম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জমি দখলকারী এবং সন্ত্রাসীদের কমিটিতে না রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, শুধু কমিটি গঠন করে বসে থাকলে হবে না সংগঠনকে পরিচর্যা করতে হবে প্রত্যেকটি সহযোগী সংগঠন কে মাসে একবার কার্যনির্বাহী কমিটির সভা করতে হবে এবং ইউনিটের সম্মেলন নিজেদের করতে হবে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরআগে ৬২ নং ওয়ার্ডের আওতাধীন ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এতে বক্তব্য রাখেন, ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি মিসবাহুর রহমান ভূইয়া রতন, যুগ্ম সাধারন সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না প্রমূখ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ নিয়ে কেউ পদ বাণিজ্য করার দুঃসাহস দেখালে কাউকেই ছাড় দেওয়া হবে না। পদ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের দলে ঢোকালে এসব ব্যক্তি দলের মধ্যে উইপোকার মতো কাজ করে, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দলকে দুর্বল করে দিয়ে দলের সাংগঠনিক ভিত ধ্বংস করে দেয়।

তাই এসব পদ বাণিজ্যকারী এবং সুযোগ সন্ধানীর ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সেই কাজ করে যাচ্ছে। তার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে।

চাঁদাবাজিতে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এমন মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু। তিনি বলেন, মাদক ও চাঁদাবাজদের কেউ পছন্দ করেনা। সংগঠনের শীর্ষ নেতারা যদি ভাল থাকেন তাহলে তৃণমূলের কমিটিও শক্তিশালী হয়। আমি ঢাকা-৫ নির্বাচনী এলাকার এমপি হিসেবে নগরের দায়িত্বশীল নেতাদের কাছে আশা করবো, আপনারা প্রকৃত আওয়ামী লীগ ও দলের পরীক্ষিত-ত্যাগী কর্মীদের প্রতিটি ইউনিটে সম্মানজনক জায়গায় রাখবেন।

কেন না, আমার নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে মনিরুল ইসলাম মনু এমপি বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকায় আমি কোনো বলয় তৈরি করি নাই। আপনারা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন, এটাই আমার প্রত্যাশা।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি বলেছেন, চাঁদাবাজ এবং ধোঁকাবাজ কেউ যাতে কমিটিতে ঢুকতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নমিনেশন সঠিকভাবে হয়নি বলেই প্রধানমন্ত্রী এবং জনগণ অসন্তুষ্ট হয়েছেন বলেও মন্তব্য করেন আবু আহমেদ মান্নাফি।

তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগে দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা কিংবা থানা-ওয়ার্ডের কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। দলের ইমেজ রক্ষায় কাউকে চুল পরিমান ছাড় দেওয়া হবে না বলে হুসিয়ারী দেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102