বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ব্রিটেনের রানী এলিজাবেথ করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ইংল্যান্ডের রানী এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এই তথ্য নিশ্চিত করে বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানীর কোভিড পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ এসেছে।

বিবৃতিত বলা হয়েছে, রানী ‘হালকা ঠান্ডার মতো লক্ষণ’ অনুভব করছেন। তবে আগামী সপ্তাহ থেকে তিনি তার রাজকীয় ‘দায়িত্ব’ পালন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে রানী উইন্ডসর ক্যাসলে অবস্থান করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি চিকিৎসা সেবা পেতে থাকবেন এবং সমস্ত উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন।’ সম্প্রতি ৯৫ বছর বয়স্ক রানী তার বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স অফ ওয়েলসের সাথে সাক্ষাত করেছিলেন, যিনি গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারিতে রানী তার সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি পালন করেছেন। তিনি হচ্ছেন যুক্তরাজ্যের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা শাসক। ৭০ বছর পূর্তি উপলক্ষে তিনি তিন মাসেরও বেশি সময় পরে প্রথম বড় জনসমাগমে যোগ দিয়েছিলেন।

বিবিসির রাজকীয় সংবাদদাতা নিকোলাস উইচেল বলেছেন যে, এটি পুরোপুরি নিশ্চিত করা যেতে পারে যে, রানী সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন। সূত্র: বিবিসি 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102